মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাসনিম

দীর্ঘদিন ব্লাড ক্যানসারে আক্রান্ত থেকে মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহুয়া তাসনিম। রবিবার (৪ অক্টোবর) রাত ২টার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার বোন।

পারিবারিক সূত্রে ও সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষার্থী মহুয়ার বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দিতে। তবে ঢাকার সাভারে থাকতেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার আগে থেকেই ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন ওই শিক্ষার্থী। রবিবার বেলা দুপুর ২টায় নিজ এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইসরাফিল হোসেন মানিক বলেন, ‌‘মহুয়ার লিউকেমিয়ার চিকিৎসা চলছিল রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে। কিছুদিন আগে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছুটি নিয়ে মাত্র একদিনের জন্য বাড়ি ফিরেছিলেন, পরে উন্নত চিকিৎসার জন্য তার ভারতে যাওয়ার কথা ছিল। এর মধ্যেই মৃত্যু হয়।’