ফরিদপুরে মোটরসাইকেলে অগ্নিসংযোগ, দগ্ধ হয়ে কৃষক দল নেতার মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ২৩:৩৫ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ২৩:৪২

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কের পুকুরিয়া এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছেন। এতে অগ্নিদগ্ধ হয়ে উপজেলা কৃষক দলের এক নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার বাকপুড়া এলাকার মুক্তার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক। অগ্নিদগ্ধ হয়ে তার মৃত্যুর বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিরুল ইসলাম মামুন।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‌‘সড়ক অবরোধ করে কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় রাজু মোল্লাকে একা পেয়ে মারপিট করে তার শরীরে আগুন ধরিয়ে দেয় তারা। এতে অগ্নিদগ্ধ হয়ে রাজু মোল্লার মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে আমরা কর্মসূচি ডাকবো।’

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পুকুরিয়া এলাকায় সড়কে আগুন দিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন। এতে মোটরসাইকেলে থাকা উপজেলা কৃষক দলের নেতা রাজু মোল্লা গুরুতর দগ্ধ হন। তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এদিকে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ছুটে গিয়ে পুলিশের সহায়তায় অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। পাশাপাশি কৃষক দলের নেতাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ করেছেন তারা।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিরুল ইসলাম মামুন বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে অগ্নিদগ্ধ অবস্থায় রাজু মোল্লাকে হাসপাতালে আনা হয়। পরে আমরা পরীক্ষা করে দেখি তিনি মারা গেছেন। তার মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তার শরীরের কোমরের নিচ থেকে পুরোটাই দগ্ধ হয়েছে।’

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) রায়হান গফুর বলেন, ‘নিহতের মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। একজনের মৃত্যুর কথা শুনেছি। ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

 

/এএম/ 
সম্পর্কিত
একদিনে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৪
কয়েকটি ককটেল ফুটিয়ে, দুই-একটি গাড়িতে আগুন দিয়ে গণতন্ত্রের যাত্রা থামানো যাবে না: রিজভী
বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, বললেন ‘আ.লীগের নেতাকর্মীরাই করেছে’
সর্বশেষ খবর
একদিনে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৪
একদিনে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৪
এনভিডিয়া-কন্যা ম্যাডিসন হুয়াংয়ের ব্যতিক্রমী পথচলা
এনভিডিয়া-কন্যা ম্যাডিসন হুয়াংয়ের ব্যতিক্রমী পথচলা
শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন নিয়ে যা বললেন জোনায়েদ সাকি
শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন নিয়ে যা বললেন জোনায়েদ সাকি
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক