সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর মারধরের পর মায়ের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ১৫:১৫ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৫:১৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলে ও পুত্রবধূর মারধরের শিকার হওয়ার পর মিনারা আক্তার (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিনারা আক্তার ঈশ্বরগঞ্জ পৌরসভার কাকনহাটি উত্তর এলাকার বাসিন্দা। তিনি মৃত শিহাব উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্পত্তি নিয়ে মিনারা আক্তার ও তার মেয়ে শাহানা বেগমের সঙ্গে বিরোধ চলছিল ছেলে কামরুল হাসান ও পুত্রবধূ নিলুফার ইয়াসমিনের। এ নিয়ে সোমবার সন্ধ্যা সাতটার দিকে পরিবারের সদস্যদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে কামরুল ও তার স্ত্রী নিলুফার মিনারাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

পরে অসুস্থ হয়ে পড়লে রাত সোয়া ১২টার দিকে স্থানীয় লোকজন তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্বজনেরা তাকে বাড়িতে ফিরিয়ে নেন। তবে গভীর রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় আবারও হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সোহেল রানা জানান, মিনারার বাঁ চোখ আঘাতের কারণে ফুলে ছিল। তিনি ওই চোখে দেখতে পারছিলেন না। তার উচ্চ রক্তচাপও ছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্বজনেরা তাকে বাড়িতে নিয়ে যান। পরে সাড়ে ভোর ৫টার তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, এ ঘটনায় বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে মিনারার ছেলে ও পুত্রবধূ পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/আরএইচ/
সম্পর্কিত
অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি, দুই বিএনপি নেতাকে শোকজ
মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
ঢামেকে কারাবন্দির মৃত্যু
সর্বশেষ খবর
কোয়াড বৈঠক দিয়ে এশিয়া সফর শুরু করছেন ট্রাম্প
কোয়াড বৈঠক দিয়ে এশিয়া সফর শুরু করছেন ট্রাম্প
মশাল মিছিল-ককটেল বিস্ফোরণের প্রস্তুতি, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ জন গ্রেফতার
মশাল মিছিল-ককটেল বিস্ফোরণের প্রস্তুতি, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ জন গ্রেফতার
চট্টগ্রাম বন্দরে শ্রমিক বিক্ষোভ, বন্ধ দুই গুরুত্বপূর্ণ টার্মিনাল
চট্টগ্রাম বন্দরে শ্রমিক বিক্ষোভ, বন্ধ দুই গুরুত্বপূর্ণ টার্মিনাল
প্রেমিকাকে নিয়ে বাবা-মায়ের প্রথম দেখার রেস্তোরাঁয় রাহুল, জানালেন অভিজ্ঞতা
প্রেমিকাকে নিয়ে বাবা-মায়ের প্রথম দেখার রেস্তোরাঁয় রাহুল, জানালেন অভিজ্ঞতা
সর্বাধিক পঠিত
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়