শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। মন্ত্রীর আহ্বানে হাসপাতালের ধর্মঘট প্রত্যাহার করে নেন চিকিৎসকরা। এ সময় বক্তব্য রাখেন বিএমএ মাদারীপুর জেলা শাখার সভাপতি ডা. আব্দুল বারি, সিভিল সার্জন দিলীপ কুমার বিশ্বাস, সদর উপজেলা চেয়ারম্যান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর হাসপাতালের আরএমও ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ প্রমুখ।
উল্লেখ্য, মাদারীপুর সদর হাসপাতালে গত বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোর রাতে এক রোগীর মৃত্যুর ঘটনায় ক্ষিপ্ত হয়ে তার আত্মীয়-স্বজনরা জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক খন্দকার মাঈনুল আহসানকে মারধর ও লাঞ্ছিত করে বলে অভিযোগ চিকিৎসকদের। পর দিন শুক্রবার সকাল থেকে চিকিৎসক-কর্মচারীরা অভিযুক্তদের বিচার ও সার্বক্ষণিক নিরাপত্তার জন্য হাসপাতাল চত্বরে একটি পুলিশ বক্স স্থাপনের দাবিতে ধর্মঘটের ঘোষণা দেন। একটানা চিকিৎসা সেবা বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন রোগীরা। পুরো হাসপাতাল খালি হয়ে যায়।
আরও পড়ুন:
তনুর গ্রামের বাড়িতে চেহলাম অনুষ্ঠিত
/বিটি/