নিখোঁজরা হলেন রহিস প্রামানিক(৫০) ও কুদ্দুস প্রামানিক (৫৫)। তাদের বাড়ি পাবনা সদর উপজেলা বলে জানা গেছে। নিখোঁজদের উদ্ধারে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।
নৌ-পুলিশের ইনচার্জ জানান, পাবনা এলাকা থেকে বালু নিয়ে আট শ্রমিক পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা হন। পথে সন্ধ্যায় বালুবাহী ট্রলারটি প্রবল ঝড়ের কবলে পড়ে। পাটুরিয়া তিন নম্বর ঘাটের কাছে এসে ট্রলারটি ডুবে যায়। ছয় শ্রমিক সাঁতরে তীরে উঠতে সমর্থ হলেও দুই জন উঠতে পারেনি।
নিখোঁজ শ্রমিকদের সন্ধানে সোমবার দিনভর নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা চেষ্টা চালালেও নিখোঁজ দুই জনের কোনও খোঁজ পাওয়া যায়নি।
আরও পড়ুন:
/এইচকে/ আপ-এআর/