সাটুরিয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

সাটুরিয়া উপজেলার হরগজ ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ সালাম মিয়াকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকালে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ আব্দুস সালাম আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকরা তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে লিখিত অভিযোগ দায়ের করেছেন। রির্টানিং অফিসার শাহনেওয়াজ অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ইবিতে ভিসি ও প্রো-ভিসি গ্রুপের সংঘর্ষে আহত ৬

অভিযোগ সূত্রে জানা যায়, সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ সালাম মিয়া বুধবার সকালে নির্বাচনি প্রচারণাকালে একই ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালামের ছেলে তার সহকর্মীদের নিয়ে তার মটরসাইকেলে আগুন ধরিয়ে ও প্রাণনাশের হুমকি দেন। তারা নির্বাচনি প্রচারণা কাজেও বাধা দিচ্ছেন।
উল্লেখ্য চতুর্থ দফা ইউপি নির্বাচনে সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ৭ মে অনুষ্ঠিত হবে।

/টিএন/আপ-এনএস/