স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মানিকগঞ্জে ৩ জনের যাবজ্জীবন

কারাদণ্ডমানিকগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন- মো. সিকান্দার, মো. বাবুল শিকদার ও মো. মোসলেম মোল্লা। তাদের সবার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার খাবাশপুর গ্রামে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি এ কে এম নূরুল হুদা রুবেল। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট দেলোয়ার আলম খান। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, বিগত ২০০৫ সালের ১৯ নভেম্বর আসামি মো. সিকান্দার অপর দুজনের সহায়তায় খাবাশপুর গ্রামের এক স্কুলছাত্রীকে অপহরণ করে। পরবর্তীতে তাকে ধর্ষণ করে সিকান্দার।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের দুটি ধারায় মো. সিকান্দারকে পৃথকভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তার একটি দণ্ড শেষ হওয়ার পর অপরটি কার্যকর হবে। অপরদিকে মো. বাবুল শিকাদার ও মো. মোসলেম মোল্লাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
আরও পড়ুন: ঘোষণা দিয়ে মডেলের আত্মহত্যা, একজন গ্রেফতার


/এমও/