নরসিংদীতে শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

আইন-আদালতনরসিংদীর মনোহরদীতে শিশু ফাহিমাকে (১১) ধর্ষণ ও হত্যার দায়ে এক আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে আসামিকে একলাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়। বুধবার দুপুরে নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীম আহমেদ এই দণ্ডাদেশ দেন।
রাষ্ট্রপক্ষের কৌশুলী শরিফুল ইসলাম দর্পণ এ তথ্য জানান।  
মুত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি হলেন মনোহরদী উপজেলার কাহেতেরগাঁও গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে কিরন মিয়া (২৮)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মনোহরদী উপজেলার কাহেতেরগাঁও গ্রামের নূরচান মিয়া ও কিরণ মিয়া গত বছরের জানুয়ারি মাসে একই গ্রামের শিশু ফাহিমাকে (১১) ধর্ষণ শেষে হত্যা করেন। পরদিন বাড়ির পাশে শিশুটির লাশ পাওয়ার পর এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। 

আরও পড়তে পারেন: নারায়ণগঞ্জে ৩টি ভোজ্য তেল কারখানাকে ১৫ লাখ টাকা জরিমানা

 /এমএনএইচ/