টাঙ্গাইলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিটাঙ্গাইলের গোপালপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাজহারুল ইসলাম বাকি ওরফে বাবুল মাস্টার নামের এক শিক্ষককে আটক করেছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ভোরে উপজেলার হাদিরা ইউনিয়নের আজগড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
মাজহারুল ইসলাম আজগড়া গ্রামের মৃত কাশেম মাস্টারের ছেলে ও সেনের চর শাহ সুফি মাদ্রাসার সিনিয়র শিক্ষক।
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামসুল ইসলাম জানান, আজগড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে সম্প্রতি ঘরে আটকে রেখে ধর্ষণ করেন শিক্ষক মাজহারুল। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে গোপালপুর থানায় একটি মামলা দায়ের করেন।
ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেলে পরবর্তীতে মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়। পরে মঙ্গলবার ভোরে আজগড়া গ্রামে অভিযান চালিয়ে মাজহারুলকে আটক করা হয়।

আরও পড়ুন: ঝিনাইদহে আনন্দ গোপাল হত্যায় পুরোহিতরা আতঙ্কিত 

/এআর/টিএন/