নরসিংদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নরসিংদীনরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক বাসযাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার মাধবদী থানার যোগীরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসযাত্রীর নাম মো. রাজু মিয়া (৪২)। তিনি কুমিল্লার হোমনা পৌর এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হবিগঞ্জ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মাধবদী থানার যোগীরটেকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং গ্লাস ভেঙে পড়ে। এসময় বাসটির ১৮ জন যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয় প্রাইম হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাজু মিয়া নামের একজন। আহত অন্যদের মধ্যে গুরুতর অবস্থায় ১ জনকে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাধবদী থানার উপ-পরিদর্শক (এসআই) তানভীর আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:


/এমও/