শেরপুরের সাত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

শেরপুরসৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের সঙ্গে মিল রেখে শেরপুরের সাত গ্রামে আজ বুধবার (৬ জুলাই) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

শেরপুর সদরের উত্তর ও দক্ষিণ চরখারচর, মুন্সীরচর, বামনের চর, ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতল, নালিতাবাড়ী উপজেলার নন্নী মধ্যপাড়া ও চিনামারা গ্রামের মানুষ ঈদ উদযাপন করছেন।

সকাল  ৮টা থেকে ৯ টার মধ্যে নিজ নিজ গ্রামে মুসল্লীরা পবিত্র ঈদের নামাজ আদায় করেন।  প্রত্যেকটি জামাতে শতাধিক মুসল্লী অংশ নেন।

ঈদের নামাজের বড় জামাত দুটি অনুষ্ঠিত হয় সকাল ৯টায় বনগাঁও চতল ও নন্নী মধ্যপাড়ায়। তবে নন্নী মধ্যপাড়ায় ঈদের নামাজে পুরুষদের পাশাপাশি পর্দার আড়ালে নারীরাও অংশ নেন।

বিগত কয়েক বছর ধরে শেরপুরের এসব এলাকায় সৌদি আরবের সঙ্গে মিলিয়ে একদিন আগেই ঈদ উদযাপিত হয়ে আসছে।

আরও পড়ুন:
দিনাজপুরের পাঁচ উপজেলায় আজ ঈদ

 

 

/বিটি/