সোমবার দুপুরে গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মতি মুন্সিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, গত রবিবার গভীর রাতে কোটালীপাড়া উপজেলার ঘাঘরকান্দা এলাকার থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, নাশকতা করতে পারে এমন আশঙ্কায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানিয়েছেন, ১২ এপ্রিল গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মুফতি হান্নান মুন্সির অপর ছোট ভাই আনিচুর রহমান মুন্সিসহ চার শিবির কর্মীকে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত ওই চার জনসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। ওই মামলায় মুন্সি কামরুজ্জামান মতিকে গ্রেফতার করা হয়।
/এসএনএইচ/এনএস/
আরও পড়ুন: শোলাকিয়ায় আটক শফিউল পঞ্চগড়ে পুরোহিত হত্যাকাণ্ডেরও আসামি