গোয়েন্দা তদন্তে চাঁদাবাজির বিষয়টির সত্যতা পাওয়ায় ওই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিবেন বলে সাংবাদিকদের জানান মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ শহর ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত থাকা অবস্থায় আল-মামুন মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি করছিলেন। এ সময় তিনি সাদা পোশাকে থাকলেও হাতে একটি হ্যান্ডকাপ ছিল। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনদের সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদে কোনও সদুত্তর দিতে না পারায় এলাকাবাসী তাকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেন।
আরও পড়ুন:
বিরোধ বাড়ি নিয়ে, ফাঁসাতে জঙ্গি আস্তানার অভিযোগ, পুলিশে তোলপাড়
/বিটি/