বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় ছবি আঁকার প্রতিযোগিতা

গোপালগঞ্জে শিশুদের ছবি আঁকার প্রতিযোগিতা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে শিশুদের ছবি আঁকার প্রতিযোগিতা হয়েছে। শুক্রবার সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের পাবলিক প্লাজায় জেলা শিল্পকলা একাডেমি এ প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় তিনটি বিভাগে গোপালগঞ্জের ৫টি উপজেলার ২৭৫ শিশু অংশগ্রহণ করে। এর উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী। এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের উপ-পরিচালক খোন্দকার রেজাউল হাসেম উপস্থিত ছিলেন।

 

বিটি/এআরএল/

আরও পড়ুন:

হাসনাত-তাহমিদের মূল ছবি দিতে প্রথম আলো ও যুগান্তরকে নির্দেশ