এদিকে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় উভয় ঘাটে পারের অপেক্ষায় সহাস্রাধিক গাড়ির দীর্ঘ লাইন। সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে সেখানে এই অবস্থা বিরাজ করছে।
বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ফেরি ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, শুধু পাটুরিয়া ঘাটেই অন্তত পাঁচশত পন্যবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষায় আটকে রয়েছে।
এছাড়া এ নৌ- রুটে ১৮টি ফেরির মধ্যে ছোট-বড় ১৪টি ফেরি চলাচল করছে। বলেও জানান তিনি।
অপরদিকে বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, এ প্রান্তে তিনশ’ ট্রাকসহ পাঁচশ’ গাড়ি পারের অপেক্ষায় আটকে রয়েছে।দুই নম্বর ঘাটে মেরামতের কাজ চলছে ফলে ঘাটটি সাময়িক বন্ধ আছে।
এদিকে দৌলতদিয়া ঘাটের সামনে পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত ও উল্টো স্রোতের কারণে ফেরি ভেড়াতে সমস্যা হচ্ছে বলেও তিনি জানান।
আরও পড়ুন: গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
/এআর/