এ সময় অভিযুক্ত বাস চালক জমির হোসেন উপস্থিত ছিলেন। তবে ঘিওর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ-উল-ইসলামসহ আরও চারজন আদালতে আসার কথা থাকলেও তারা অনুপস্থিত ছিলেন। এই মামলায় রাষ্ট্রপক্ষ ৩৯ জনকে সাক্ষী করেছে। এর মধ্যে সোমবার পর্যন্ত ২০ জনের সাক্ষ্য নেওয়া সম্ভব হয়েছে।
মিশুক মুনীর ও তারেক মাসুদের আইনজীবী আশরাফুল ইসলাম মনি জানান,পুলিশের অনীহাসহ নানা কারণে মামলাটি দীর্ঘ সূত্রিতায় পড়েছে। এ কারণে পাঁচ বছর হয়ে গেল কিন্তু মামলাটি শেষ করা যায়নি।
/এমডিপি/এআর/