বুধবার বিকেলে মাদারীপুরের চরমুগরিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডা.আব্দুল মান্নান সেতু ভিত্তি প্রস্তর উদ্ধোধন শেষে তিনি এসব কথা বলেন।
নৌমন্ত্রী বলেন,দেশের যেখানে জঙ্গি কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, সেখানেই আইন-শৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যরা তাদের কার্যকলাপ শুরুর আগেই ধ্বংস করছে। জঙ্গিদের যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদের প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। তাই জঙ্গিরা এখন মাথা গোজার স্থান পাচ্ছে না।
এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের এলজিইডির ঢাকা বিভাগের তত্তবধায়ক প্রকৌশলী একেএম শাহাদাত হোসেন, মাদারীপুরের জেলা প্রশাসক মো.কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন এরই নাম ধর্মীয় সম্প্রীতি
/এমডিপি/