বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জের তারাবো ও গোলাকান্দাইল এলাকায় ওই জমি বাজেয়াপ্ত করে উপজেলা প্রশাসন। পরে সেখানে লাল নিশানা সাটিয়ে দেওয়া হয়েছে জানা গেছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম জানান, দুদকের একটি মামলায় বিশেষ আদালতের নির্দেশে ৫০ দশমিক ৮৯ একর জমি বাজেয়াপ্ত করে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। জমি খাস করার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:
কানাডা নূর চৌধুরীর অভিবাসন নবায়ন করেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
/বিটি/