পাকুন্দিয়া পৌরসভায় মেয়াদ শেষ, ইটনা সদর ইউনিয়ন পরিষদে নব নির্বাচিত চেয়ারম্যানের মৃত্যু হওয়ায় এবং বাকি আটটি কেন্দ্রে সহিংসতার কারণে ভোটগ্রহণ স্থগিত হওয়ায় পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠিতব্য কেন্দ্রগুলিতে আজ রবিবার সকাল থেকেই ভোটের সামগ্রী পাঠানো শুরু হয়। সংশ্লিষ্ট উপজেলাগুলোতে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সামগ্রী পাঠানো হয়। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তারা এসব সামগ্রী গ্রহণ করেন। এ সময় রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জের জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে শান্তিপূর্ণ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেছেন।
আরও পড়ুন:
প্রস্তুতি শেষ, আগামীকাল কুড়িগ্রামে বিলুপ্ত ছিটমহলে ইউপি নির্বাচন
/বিটি/