গাজীপুরে ৭১ সদস্যের আ. লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সভাপতি ও সাধারণ সম্পাদক

গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। তবে এক বছর ৯ মাস আগেই সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। ২০১৫ সালের জানুয়ারিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমত উল্লাহ খানকে সভাপতি এবং জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ১০ অক্টোবর ৭১ সদস্য বিশিষ্ট গাজীপুর কমিটির অনুমোদন দেন। একই সঙ্গে ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদেরও অনুমোদন দেন।

সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, পূর্ণাঙ্গ কমিটির নেতারা হলেন, সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, বেগম সামসুন্নাহার ভুঁইয়া, অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল, ওসমান আলী, রেজাউল করিম, আসাদুর রহমান কিরণ ও আফজাল হোসেন সরকার রিপন।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, মতিউর রহমান মতি, এস.এম মোকসেদ আলম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খালিদ হোসেন, কৃষি সমবায় বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক মো. খালেকুজ্জামান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মনির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আক্তার হোসেন গাজীপুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবিএম নাসির উদ্দিন নাসির, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আক্কাস আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদুল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা সিদ্দিকী জুলি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মীর মোজাফফর হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান তরুণ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক আশরাফুল আলম আসকর, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাছির উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক এম. জাহিদ আল

মামুন, সাংস্কৃতিক সম্পাদক আসাদুল্লাহ সরকার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জাকির হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন মহি, কাজী ইলিয়াস আহম্মদ ও মজিবুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক সালমা বেগম, কোষাধ্যক্ষ জয়নাল আবেদিন বিএ।

৩৪ জন নির্বাহী সদস্য হলেন অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক, মেহের আফরোজ চুমকি, জাহিদ আহসান রাসেল, ডা. এমএ রশিদ, কাজী মোজাম্মেল হক, আব্দুল বারিক মিয়া, অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুল, আব্দুল হাদী শামীম,  মো. ফজলুল হক, সিরাজুল ইসলাম এমএ, আলহাজ আব্দুর রশিদ, রজব আলী, রফিজ উদ্দিন, অ্যাডভোকেট হেলাল, কাজী আলী হোসেন মাস্টার, আজিজুর রহমান শিরিষ, অ্যাডভোকেট শরবেশ আলী, হেদায়েত উল্লাহ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, অ্যাডভোকেট আব্দুর রহমান, মহিউদ্দিন সুন্দর, আজহার উদ্দিন, ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, আনোয়ার হোসেন, গিয়াস উদ্দিন মোল্লা, এসএম শামীম, আব্দুল আলিম মোল্লা, ফজলুর রহমান, আসাদুজ্জামান তুলা, খোরশেদ আলম রানা, খলিলুর রহমান এমএ, আকরাম হোসেন সরকার, মো. আবুল কাসেম ও ফাইজুল আলম দিলীপ।

এছাড়া উপদেষ্টা মণ্ডলীর ২১ জন সদস্য হলেন, এখলাস উদ্দিন, সফুর উদ্দিন খান, আবু সাইদ খান, প্রফেসর আব্দুল বারী, কলিম উদ্দিন চেয়ারম্যান, শফিকুল আলম, মমতাজ উদ্দিন মেম্বার. আলী আমজাদ খান, কাজীমুদ্দিন, মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, সোহরাব উদ্দিন চেয়ারম্যান, ডা. ইউনুস, প্রফেসর বিল্লাল হোসেন, নাদের আলী চেয়ারম্যান, আলী আকবর, কফিল উদ্দিন, আব্দুর রউফ, আবু সাঈদ, জালাল উদ্দিন মাস্টার, রিয়াজ মাহমুদ আয়নাল ও কাজী সেলিম।

 

/এসটি/