মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের জাল প্রস্তুতকারক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে র্যা ব-১১ ও স্থানীয় মৎস্য বিভাগ। বৃহস্পতিবার বেলা সোয়া ১ টার দিকে ইউনিয়নের মালিপাথর এলাকায় অভিযান পরিচালনাকালে ৩ টি ফিশিং নেট কারখানা থেকে জালগুলো জব্দ করা হয়।
আনিস ফিশিং নেট, আরাফাত ফিশিং নেট ও ফারুক ফিশিং নেট থেকে জব্দকৃত কারেন্ট জাল পরবর্তীতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
র্যাব- ১১ এসপি মো. আব্দুল মমিন জানান, নির্বাহী মেজিস্ট্রেট লামইয়া সাইফুলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকতা ড. অলিউর রহমান ও উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা শাহজাদা খসরু প্রমুখ।
/এআর/