গোপালগঞ্জ পৌরসভায় বঙ্গবন্ধুর ম্যুরাল চিত্র স্থাপন

গোপালগঞ্জ পৌরসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল চিত্র উদ্বোধন করা হয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বৃহস্পতিবার বিকেলে (২৬ জানুয়ারি) এ ম্যুরাল চিত্রের উদ্বোধন করেন।
পৌরসভায় বঙ্গবন্ধুর ম্যুরাল চিত্রমুর‌্যাল চিত্র উদ্বোধন করে জাতির পিতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। উদ্বোধন শেষে পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু ও কাউন্সিলরদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল চিত্রে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন শেখ ফজলুল করিম সেলিম।

গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু বলেন, ‘আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার স্মৃতি অম্লান ও শ্রদ্ধা জানাতেই পৌরসভায় বঙ্গবন্ধুর ম্যুরাল চিত্র স্থাপন করা হয়েছে।’

শেখ ফজলুল করিম সেলিম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘জাতির পিতার নিজের হাতে প্রতিষ্ঠিত গোপালগঞ্জ পৌরসভাকে আমরা বসবাসযোগ্য একটি অধুনিক, পরিচ্ছন্ন ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো। এ জন্য যা যা করা দরকার তা অমরা করবো।’

/এমও/