আহতদের মধ্যে খোয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী মুন্সী (৫৮), মেহেদী হাসান মুন্সী (২৪), রাসেল মুন্সী (৩২), শফিকুজ্জামান মুন্সীর (২৫) নাম পাওয়া গেছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনছার উদ্দিন জানান, ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী মোল্লা তার লোকজন নিয়ে খোয়াজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল মহড়া দিচ্ছিল। এতে বর্তমান ইউপি চেয়ারম্যানের সমর্থকরা উত্তেজিত হয়ে ওঠে। এরই জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে খোয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী মুন্সীসহ উভয় পক্ষের ১২ জন আহত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
/এআর/