বিজ্ঞপ্তিতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৪ জুলাই, মনোয়নপত্র বাছাই ২৬ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২ আগস্ট, ভোট গ্রহণের তারিখ ২০ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
জেলা প্রশাসক সাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ জেলা পরিষদের ২ ও ৩ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় এবং সহকারী রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে এবং ওয়েবসাইটের অনলাইনেও মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
এর আগে ভোটার নিয়ে জটিলতার কারণে নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সিটি করপোরেশন এলাকার তিনটি ওয়ার্ডে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
২ নম্বর ওয়ার্ডে (নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ থেকে ১৮ নম্বর ওয়ার্ড) ও ৩ নম্বর ওয়ার্ডে (নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ থেকে ২৭নং ওয়ার্ড)।
জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট হয়েছে ২২ ডিসেম্বর। কিন্তু আগে যারা কাউন্সিলর ছিল তারাই ছিল ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনের ভোটার। ফলে ২২ ডিসেম্বর নির্বাচিত কাউন্সিলররা ভোট দিতে পারছেন না। এ সংক্রান্ত জটিলতায় নির্বাচন কমিশন ১ থেকে তিনটি ওয়ার্ড ভোট গ্রহণ স্থগিত করে।
/এআর/