গ্রেফতারকৃত আমজাদ হোসেন উপজেলার হরিহরদী গ্রামের হাকিম মিয়ার ছেলে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও সাধারচর ইউপি চেয়ারম্যান মাছিহুল গনি স্বপন জানান, মঙ্গলবার সাধারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রী বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তাকে জোরপূর্বক ধরে পাশের কলাবাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় আমজাদ হোসেন। এ সময় শিশুটির চিৎকারে এলাকাবাসী হাতেনাতে অভিযুক্ত আমজাদ হোসেনকে আটক করে। পরে শিবপুর মডেল থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে শিবপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আমজাদ হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।
/বিএল/