নারীদের আপত্তিকর ভিডিও ধারণ, ভুয়া ডাক্তার গ্রেফতার

ভুয়া ডাক্তার কাজী নিজামউদ্দিন শুভমাদারীপুরে যৌন চিকিৎসার নামে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ করে প্রতারণার অভিযোগে কাজী নিজামউদ্দিন শুভ (৩০) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। রবিবার (৬ আগস্ট) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৮’ এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাকিবুজ্জামান।
এর আগে শনিবার দুপুরে রাজৈর উপজেলার টেকেরহাটে সেবা মেডিক্যাল হল থেকে ধর্ষণসহ একাধিক মামলার আসামি শুভকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শুভর বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার নলকোনা গ্রামে।

উদ্ধার করা বিভিন্ন ডিভাইসর‌্যাব-৮ জানায়, মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে দীর্ঘদিন ধরে যৌন চিকিৎসার নামে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ করে প্রতারণা করে আসছিল ভুয়া চিকিৎসক শুভ। কখনও বা প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয় শুভ নামের ওই প্রতারক। প্রতারণার শিকার এক নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে টেকেরহাটের সেবা মেডিক্যাল হলে শনিবার দুপুরে অভিযান চালায় র‌্যাব। পরে সেখান থেকে ল্যাপটপ, দুটি ক্যামেরা, ৮টি মোবাইল ফোন, ১৬টি মিম কার্ডসহ গোপনে ভিডিও ধারনের ডিভাইস জব্দ করে র‌্যাব। এ সময় ধর্ষণ, ডাকাতিসহ একাধিক মামলার আসামি কাজী নিজামউদ্দিন শুভকে গ্রেফতার করা হয়। পরে, পর্ণগ্রাফি আইনে রাজৈর থানায় তার বিরুদ্ধে মামলা শেষে কারাগারে পাঠানো হয়।

/বিএল/