প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৪

ধর্ষণনারায়ণগঞ্জের বন্দরে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) গণধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার নবীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছিলো।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম। গ্রেফতারকৃতরা হচ্ছে- মহিউদ্দিন লিমন (১৮), সজিব (১৮), ফয়সাল (২৯) ও মোকারম (২৯)।
জানা যায়, গত ৩ আগস্ট সন্ধ্যায় বন্দরের নবীগঞ্জ লোহিয়া কোম্পানির পাটের গুদামে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। বিষয়টি জানিয়ে প্রতিবন্ধীর মা রিনা বেগম গত মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বন্দরের নবীগঞ্জ ইসলামবাগ এলাকার নুরনবী মিয়ার বাড়ির ভাড়াটিয়া কাশেম মিয়ার প্রতিবন্ধী মেয়েকে খাবারের প্রলোভন দেখিয়ে নোয়াদ্দা এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে লিমন তাকে নবীগঞ্জ লোহিয়ার পাটের গুদামে নিয়ে ধর্ষণ করে। এসময় একই কোম্পানিতে কর্মরত সজিব, ফয়সাল মিলে তাকে গণধর্ষণ করে। এ কাজে সহযোগিতা করে মোকারম। এলাকার কয়েকজন সালিশ করে দেওয়ার আশ্বাস দিলেও পরে তা হয়নি।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালম বলেন, ‘ধর্ষণের এক সপ্তাহ পর থানায় এসে প্রতিবন্ধীর মা জানালে তাৎক্ষণিক মামলা নেওয়া হয় এবং ধর্ষকদের গ্রেফতার করা হয়। ধর্ষণের শিকার কিশোরীর মেডিক্যাল পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এমও/