আহতের চাচা ইয়াজ উদ্দিন জানান,বৃহস্পতিবার রাতে কাজ শেষে নিজ বাড়িতে যাচ্ছিল সোলায়মান। স্থানীয় হানকাটা এলাকায় কবরস্থানের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এই ব্যাপারে এখনও কোনও অভিযোগ পাইনি।’