নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হচ্ছে পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জেলা ও শহর আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ এবং জনবন্ধু লোকমান হোসেন ফাউন্ডেশন।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে বুধবার সকাল ৭টায় লোকমান হোসেনের করবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। এসময় প্রয়াত মেয়রের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তার স্ত্রী তামান্না নুসরাত বুবলীসহ পরিবারের সদস্যরা, জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় মিলাদ, দোয়া ও গণভোজ।
বেলা সাড়ে ১১টায় লোকমান হোসেনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ ছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মিলাদ মাহফিল দোয়া ও গণভোজসহ মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থণা করা হয়।
উল্লেখ্য, ২০১১ সালের ১ নভেম্বর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তৎকালীন নরসিংদীর জনপ্রিয় পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন।
আরও পড়ুন: ট্রাকচাপায় নীলফামারীতে মাদ্রাসাছাত্র নিহত