সিদ্ধিরগঞ্জে পরিবহন চালক-হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইলে পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যাত্রীসেবার মান উন্নয়নে পরিবহন চালক ও হেলপারদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালাকর্মশালার উদ্বোধন করেন- নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মতিয়ার রহমান। কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) আব্দুর রশিদ, টিআই (প্রশাসন) মোল্লা তাসলিম হোসেন, টিআই শরিফ উল ইসলাম ও টিআই গোলাম মোস্তফা প্রমুখ। কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক পরিবহন চালক ও হেলপার অংশ নেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মতিয়ার রহমান বলেন, ‘দুর্ঘটনারোধে গাড়ির চালক ও হেলপারদের সবসময় সতর্ক থাকতে হবে। পাশাপাশি যাত্রী, চালক ও পথচারীরা যাতে কোনও দুর্ঘটনার শিকার না হয় সে বিষয়টি বিবেচনায় এনে গাড়ি চালাতে হবে।’ এছাড়া অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, ওভারটেকিং এড়িয়ে চলার জন্যও চালক ও হেলপারদের প্রতি আহ্বান জানান তিনি।