ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, এফ এস কসমেটিক্স লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আট জনকে এই হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে শেফালি বুধবার ভোর রাতে মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শেফালির স্বামীর নাম আব্দুল মান্নান। বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পলাশতলী এলাকায়।
উল্লেখ্য, মঙ্গলবার বিকালে জামালপুর এলাকায় এফ এস কসমেটিক্স লিমিটেড কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কালিয়াকৈর ও জয়দেবপুর স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা রাত সোয়া ৭টার দিকে আগুন নেভায়। ওই আগুনে কারখানার আট শ্রমিক দগ্ধ হন।