রিপন বাংলা ট্রিবিউনকে জানান, মেয়র আইভীর সঙ্গে তার ছোট ভাই আহাম্মদ আলী রেজা উজ্জ্বলসহ পরিবারের নিকটাত্মীয়রা রয়েছেন।
উল্লেখ্য গত ১৬ জানুয়ারি নগরীর ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে মেয়র সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের সঙ্গে স্থানীয় এমপি শামীম ওসমানের সমর্থকদের সংঘষ হয়। এতে মেয়র আইভী, সাংবাদিকসহ অর্ধশত মানুষ আহত হন। পরে গত ১৮ জানুয়ারি নগরভবনে দুই সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় অসুস্থ হয়ে পড়েন মেয়র। তাকে দ্রুত রাজধানীর ল্যাবএ্ইড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ২৩ জানুয়ারি বাড়ি ফিরে আসেন মেয়র আইভী।
আরও পড়ুন-
মেয়র আইভীর কদমরসুল দরগা জিয়ারত
বুধবার সারাদিন বাসায় কাটিয়েছেন আইভী