ভোলার মনপুরায় একটি পুকুর পাড় থেকে দুটি মায়া হরিণ আটক করেছে স্থানীয়রা। রবিবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার হাজির হাট ইউনিয়নের চর যতিন গ্রামের আবদুল হাই মিয়া ও খালেক ব্যাপারির বাড়ির পুকুর পাড় থেকে হরিণ দুটি আটক করে স্থানীয়রা।
পরে বনবিভাগ খবর পেয়ে হরিণ দুটিকে উদ্ধার সকাল ১০টা দিকে জংলার খাল সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চল চর মজুমদারে ছেড়ে দেয়। বনবিভাগের হাজির হাট বিট অফিসার মোঃ শফিকুল ইসলাম জানান, চরাঞ্চলে পানি লবাণাক্ত হয়ে যাওয়ায় মিঠা পানির সন্ধানে প্রতিনিয়ত লোকালয়ে ছুটে আসছে মায়া হরিণ।
হরিণ লোকালয়ে চলে আসার ব্যাপারে রেঞ্জ কর্মকতা সুকুমার চন্দ্র শীল জানান, শুষ্ক মৌসুমে এই অঞ্চলের নদ-নদীর পানি লবাণাক্ত হয়ে যাওয়ায় মায়া হরিণ লোকালয়ে চলে আসছে। আমারা বন প্রহরীদের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল গিয়ে হরিণ দুটি উদ্ধার করে, বনে ছেড়ে দিয়েছি।
আরও পড়ুন: বিএনপি পুরনো ভুলের পুনরাবৃত্তি করলে জনগণ প্রতিহত করবে: ওবায়দুল কাদের