নিহতের বড় বোন পুর্নিমা বলেন, আমার ছোট ভাই মামুনুর রহমানকে ভোর রাতে মোবাইলে ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় ৪/৫ জন দুর্বৃত্ত জিনজিরা বাজারে জাহাঙ্গীরের লাকড়ির দোকানের সামনে আমার ভাইকে এলাপাতারিভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায় । গুরতর আহত অবস্থায় তাকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহত মামুনুর রহমান পুলিশের সোর্সের কাজ করতো। পূর্ব শত্রুতার জেড় ধরে দুর্বৃত্তরা তাকে হত্যা করতে পারে। অপরাধীদের দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করা হবে।’