নিহতরা হলেন- দিনাজপুর সদরের শমসের আলীর ছেলে জীবন (২৫), আমিনুল মিয়ার ছেলে মামুন (২৭), রবি দাসের ছেলে কৃষ্ণ (২৮) এবং একই উপজেলার মুন্না (২৮)।
ওসি জানান, বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল নামক স্থানে ঢাকাগামী পাথরবাহী একটি ট্রাক ও ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি খালি পিকআপ ভ্যানের মুখোমুখি সংষর্ঘ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ তিনজন নিহত হয়। পরে আহত অবস্থায় মুন্নাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
তিনি আরও বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পরে সেতুর দুই পাশে যান চলাচল বিঘ্নিত হয়েছিল। পরে সকাল পৌনে ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।