খাদ্যমন্ত্রী বলেন, ‘ বিএনপি কোটা সংস্কার আন্দোলনকারীদের নানাভাবে তারা উস্কানি দিচ্ছে। এছাড়া খুলনা ও গাজীপুরে নির্বাচনে হেরে বিএনপি এখন নির্বাচনকে ভয় পাচ্ছে। তাই তারা আগামী সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করছে।’
খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা জনগণের ওপর বিশ্বাস রাখি। জনগণও আমাদেরকে বিশ্বাস করে। বিএনপির সঙ্গে জনগণ নাই। তাই তাদের বিভিন্ন আন্দোলনের কর্মসূচিতে সাধারণ মানুষের কোনও প্রতিক্রিয়া নেই। একদিকে তারা আন্দোলনের হুমকি দেয় অন্যদিকে আবার নির্বাচনকে ভয় পায়।’
কেরানীগঞ্জবাসীর উদ্দেশে কামরুল বলেন, ‘কেরানীগঞ্জ কোন ব্যক্তির ঘাঁটি নয়। কেরানীগঞ্জ হচ্ছে নৌকার ঘাঁটি। আমার নির্বাচনের প্রতিপক্ষ হচ্ছে আমান উল্লাহ আমান, অন্য কোনও ব্যক্তি নয়। বিএনপি যাতে আগামীতে ক্ষমতায় না আসতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। তাই এখন থেকেই সবাইকে নির্বাচনি প্রস্তুতি নিতে হবে।’
ঢাকা- ২ আসন নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির সদস্য মাসুদ আকতার মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা-২ আসনের নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির আহ্বায়ক শফিউল আজম খান বারকু, সমন্বয় কমিটির সদস্য সচিব ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ন আহ্বায়ক হাজী আবু সিদ্দিকসহ দফতর সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, আওয়ামী লীগ নেতা আলাপ হোসেন বিপ্লব, যুবলীগ নেতা মো. শাহাদাৎ হোসেনসহ অনেকে।