কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি, নিখোঁজদের সন্ধান ও হামলাকারীদের বিচারের দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে সকাল সোয়া ১০টার দিকে মানববন্ধনে দাঁড়ায় শিক্ষার্থীরা। এ সময় পুলিশ সেখানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পুলিশ ৪ শিক্ষার্থীকে পিকআপ ভ্যানে তুলে অন্যত্র নিয়ে যায়।
সদর থানার ওসি আলমগীর হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশের পিকআপ ভ্যানে করে ৪ শিক্ষার্থীকে সরকারি হরগঙ্গা কলেজে নিয়ে যাওয়া হয়। পরে কলেজের অধ্যক্ষ তাদের শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করলে ছেড়ে দেওয়া হয়।’