পুলিশ ও মেয়রের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন মেয়র ও তার পরিবারের লোকজন। হঠাৎ মধ্যরাতে দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। এরপর ঘরের জানালা ভেঙে ঘুমন্ত মেয়রকে অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে দুর্বৃত্তরা। পরে মেয়র এনায়েতের চিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবারের লোকজন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কালকিনি থানা পুলিশ। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।