প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ধলেশ্বরী নদীতে গোসল শেষে দৌঁড়ে রাস্তা পারের সময় দ্রত গতির একটি ব্যাটারিচালিত ইজিবাইক ধাক্কা দেয় শাহিনাকে। গুরুতর আহত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে ঢাকায় পাঠান। ঢাকা নেওয়ার আগেই মৃত্যু হয় শাহিনা আক্তারের।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রণয় মান্না দাস জানান, প্রচণ্ড রক্তক্ষরণের কারণে শিশুটির মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার আগেই সে মারা যায়।