নিহতরা হলেন, জুয়েল (২৬) ও তুষার (২৭)।
ঢামেক পুলিশ ফাড়িঁর ইনচার্জ বাচ্চু মিয়া জানান, রূগঞ্জের সিটি গ্রপের একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় ওয়্যারিংয়ের কাজ করছিল কয়েকজন শ্রমিক। এ সময় দ্বিতীয় তলা থেকে পড়ে যায় শ্রমিক তুষার ও জুয়েল। পরে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে দুপুর পৌনে ১২টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন। তাদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সিটি গ্রুপের দুই শ্রমিক নিহত হয়েছে বলে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ি থেকে জানানো হয়েছে। খোঁজ নেওয়ার জন্য সিটি গ্রুপে পুলিশ পাঠানো হয়েছে।