নারায়ণগঞ্জে ঝুট ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ





নারায়ণগঞ্জে ঝুট ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভনারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাসদাইর পাকাপুল এলাকায় পাওনা টাকা চাওয়ায় ঝুট ব্যবসায়ী সুমনকে (৩৫) হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে নগরীর চাষাঢ়া এলাকায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।



মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সুমনের বাবা আব্দুল জলিল, মা কিসমত বেগম ও স্ত্রী শিমু বেগম। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ কর্মসুচী পালন করা হয়। এসময় বক্তারা বলেন, ব্যবসায়ী সুমনের কাছে একই এলাকার বিপ্লব ও সোহেল মন্ডলের কাছে ৭০ হাজার টাকা করে মোট ১৪০ হাজার টাকা ধার নেয। সুমন পাওনা টাকা চাওয়ায় পূর্বপরিকল্পিত ভাবে মোবাইল ফোনে টাকা দেওয়ার কথা বলে বিপ্লবের বাসায় ডেকে নিয়ে যায়। পরে বিপ্লবের স্ত্রী শায়লা বেগম, হোটেল মাসুদ ও সোহেল মন্ডল সুমনের হাত-পা ধরে রাখে আর বিপ্লব সুমনের গায়ে পেট্রোল ঢেল আগুন ধরিয়ে দেয়।
তারা অভিযোগ করে বলেন, হত্যাকাণ্ডের পর আাসামিরা এলাকায়ই ছিলো । কিন্তু পুলিশ তাদের গ্রেফতার না করে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (৩১ আগস্ট) রাতে বাসা থেকে ডেকে নিয়ে শরীরে পেট্রোল ঢেলে সুমনের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। শনিবার সকাল ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যায়। এ ব্যাপারে নিহতের মা কিসমত বেগম বাদি হয়ে চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।