ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ তুলে নিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানরা





কোটা বহালের দাবিতে ঢাকা-আরিচা মহসড়ক অবরোধ করেন মুক্তিযুদ্ধের সন্তানেরাসরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালসহ নয় দফা দাবিতে আন্দোলনরত মুক্তিযোদ্ধার সন্তানেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ তুলে নিয়েছেন। রবিবার (৭ অক্টোবর) বিকাল পৌনে ৪টার দিকে অবরোধ তুলে নেন তারা। এর আগে দুপুর সাড়ে ১২টা থেকে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ব্যানারে সড়ক অবরোধ করে রাখেন তারা।

বিকাল ৩টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আমির হোসেন অবরোধকারীদের দাবির মুখে মুক্তিযোদ্ধা কোটা বহালের জন্য সরকারের প্রতি অনুরোধ জানালে বিকাল পৌনে চারটায় অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। অবরোধ তুলে নেওয়ার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শিহাব উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারের উচ্চ পর্যায়ে মুক্তিযোদ্ধা কোটা বহালের বার্তা পৌঁছে দেবে বলে আমাদের জানিয়েছে। কোটা বহাল না হলে আমরা ফের রাজপথে নামতে বাধ্য হবো।’

আরও পড়ুন..
কোটা বহালের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ