নিহত সাব্বির হোসেন উপজেলার আকুয়া এলাকার তারা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আকুয়া বাজার এলাকায় লৌহজং নদীর তীরে ওই শিশুটির বাবা তারা মিয়া একটি অটোরিকশায় চালের বস্তা উঠাচ্ছিলেন। সেসময় অটোরিকশায় বসা ছিল ছেলে সাব্বির। অটোরিকশাটিতে তখন চালু করার চাবি লাগানো ছিল। ওই চাবিতে শিশু সাব্বির চাপ দিলে তা স্ট্রাট হয়ে সেসহ অটোটি নদীতে পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করেও শিশুটিকে পান না। পরে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যা থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালায়। একপর্যায় বুধবার সন্ধ্যার দিকে ঘটনাস্থলের কিছু ভাটিতে শিশুটির লাশ ভেসে উঠে।
ওসি মীর মোশারফ হোসেন বলেন, ‘ডুবুরি দলের উদ্ধার তৎপরতার একপর্যায় ঘটনাস্থলের কিছু ভাটিতে শিশুটির মরদেহ ভেসে উঠে। পরে সেখান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।’