গ্রেফতারকৃতরা হলো শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার খোসাল সিকদারকান্দি এলাকার মৃত আলহাজ আব্দুল মজিদের ছেলে কামরুল হাসান (৩২) ও মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি এলাকার মৃত তারা মিয়ার ছেলে মামুন (৩৬)।
র্যাব-১ সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর এলাকার ১নং ব্লকে অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্র ক্রয়-বিক্রয় করছে- গোপনে এ সংবাদ পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-১ স্পেশালাইজড পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন-এর নেতৃত্বে র্যাব সদস্যরা ওই এলাকার মোবাইল ফ্লেক্সিলোডের একটি দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় র্যাব সদস্যরা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং দুটি মোবাইল ফোনসহ কামরুল হাসান ও মামুনকে আটক করে। অভিযানকালে মনির হোসেন (৩৫) নামের অপর একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা ও পার্শ্ববর্তী জেলা থেকে অস্ত্র ক্রয় করে সেগুলো গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।