গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান জানান, পাঁচটি আসনে মোট ভোটার সংখ্যা ২৪ লাখ ১৬ হাজার ৮৬৯।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) গোলাম সবুর জানান, মহানগরের বাইরে গাজীপুর জেলার ৫১৯টি কেন্দ্রের মধ্যে ৩৩১টি কেন্দ্র গুরুত্বপূর্ণ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান বলেন, মেট্রোপলিটন এলাকায় ৪০৩টি কেন্দ্র রয়েছে। এসবের মধ্যে ৩১৩টি কেন্দ্রই গুরুত্বপূর্ণ।
প্রতিটি কেন্দ্রের গুরুত্ব বুঝে পর্যাপ্ত পুলিশ ও সশস্ত্র আনসার সদস্য মোতায়েন ছাড়াও কেন্দ্রের বাইরে মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, রিজার্ভ টিম, র্যাব ও সেনা সদস্যসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।