অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ইমতিয়াজ আলম বলেন, একজন কৃষক অনেক সময়-শ্রম-অর্থ ব্যয় করে ফসল উৎপাদন করার পরেও ন্যায্যমূল্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। সরকার এসব বিষয় সম্পর্কে অবহিত থাকার পরেও কৃষকের লোকসান বন্ধ করতে কার্যকরি কোনও পদক্ষেপ গ্রহণ করছে না। এ অবস্থা চলতে থাকলে কৃষকরা অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নামতে বাধ্য হবে।
ইসলামী কৃষক-মজুর আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কবির বলেন, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা দুর্নীতিগ্রস্ত। যে কারণে মাঠ পর্যায়ের কৃষি উন্নয়ন কর্মকর্তারা দায়িত্ব পালনে অবহেলা করছেন, এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে নগরে হকার বৃদ্ধি পাচ্ছে। গ্রামের লোকেরা শহরে ভিড় জমাচ্ছেন। নগর জীবন বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। কৃষক ফসল উৎপাদন করে লাভবান হলে নগর জীবনে শৃঙ্খলা ফিরে আসবে। পথে পথে কোনও হকার থাকবে না।