স্কাউট জাম্বুরির উদ্বোধন করতে আজ গাজীপুর যাবেন রাষ্ট্রপতি

স্কাউট জাম্বুরীগাজীপুরে শুরু হয়েছে দশম বাংলাদেশ ও তৃতীয় সানসো স্কাউট জাম্বুরি। কালিয়াকৈরে মৌচাকের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে আগামী ১৪ মার্চ পর্যন্ত চলবে জাম্বুরি। রাষ্ট্রপতি ও চিফ স্কাউট আবদুল হামিদ রবিবার (১০ মার্চ) বিকালে জাম্বুরির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জাম্বুরির বিভিন্ন অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের সদস্য, সচিব ও দেশের বিশিষ্ট ব্যক্তিরা  উপস্থিত থাকবেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এবারের  জাম্বুরির মূল এরিনার নামকরণ করা হয়েছে। এছাড়াও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানের নামে চারটি ভিলেজের নামকরণ করা হয়েছে।

স্কাউট জাম্বুরীবাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক (জনসংযোগ ও মার্কেটিং) মশিউর রহমান জানান, এবারের জাম্বুরিতে চারটি ভিলেজ আছে। এর অধীনে ১২টি সাব ক্যাম্প থাকবে। এগুলো কবি, সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিদের নামে করা হয়েছে।

তিনি জানান, এবারের জাম্বুরির থিম হচ্ছে ‘যোগ্য নেতৃত্ব উন্নত দেশ।’ এবারের জাম্বুরিতে দেশ থেকে ১০২২ টি স্কাউট দলের ১০ হাজার ৯৮ জন স্কাউট ও গার্ল ইন স্কাউট অংশগ্রহণ করেছে। এছাড়াও ভারত, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান, শ্রীলংকা, নেপাল, ব্রুনাই দারুস সালাম, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র থেকে এসেছেন ৪১৭ জন স্কাউট।

Gaipur-(1)- 09 March 2019-Scout (Tommorow Start & President Hamid Preside)-1প্রসঙ্গত, বাংলাদেশে বর্তমানে স্কাউট সদস্য সংখ্যা ১৭ লাখ। ২০২১ সালের মধ্যে স্কাউট সদস্য সংখ্যা ২১ লাখে উন্নীত করার মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশ স্কাউটস।