মির্জাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত

টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী মজনু মিয়া (৪৮) নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উপজেলার পুষ্টকামুড়ী চড়পাড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মজনু মিয়া উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ (মঙ্গলবার) সকালে মোটরসাইকেলে করে মানিকগঞ্জে যাচ্ছিলেন মজনু। পথে উপজেলার পুষ্টকামুড়ী চড়পাড়া বাইপাস এলাকায় পৌঁছালে মালবাহী একটি ট্রাক মজনুকে বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসব তথ্য নিশ্চিত করে গোড়াই হাইওয়ে থানার এসআই আশরাফুল ইসলাম বলেন, ‘ট্রাকের চালক পালিয়েছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।’