‘নারী ও শিশু নির্যাতনকারী প্রত্যেককেই শাস্তি পেতে হবে’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকমুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, ‘সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। নারী ও শিশু নির্যাতনকারী প্রত্যেককে শাস্তি পেতে হবে। নারী ও শিশু নির্যাতনকারী কলেজের অধ্যাপক, মাদ্রাসার প্রিন্সিপাল বা আওয়ামী লীগসহ যেকোনও দলের নেতাকর্মীই হোক না কেন তাদের প্রত্যেককে আইনের আওতায় আসতে হবে।’

মঙ্গলবার (৯ জুলাই) গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

এর আগে মন্ত্রী কালিয়াকৈরের চন্দ্রায় বিএমডিএফ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অর্থায়নে কালিয়াকৈর পৌরসভার উন্নয়ন ও বিশুদ্ধ পানি সরবরাহ এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ১০ হাজার ৪৬০টি দরিদ্র পরিবারকে পুষ্টি কার্ড বিতরণ কাজের উদ্বোধন করেন।