সেলিম জানান, মৃত মমতাজ উদ্দিনের মেয়ে হালিমা খাতুন ও ছেলে নূর মোহাম্মদ পৈত্রিক সূত্রে পাওয়া ১৫ শতাংশ জমি তিন বছর আগে মসজিদ নির্মাণের জন্য ওয়াক্ফ করে দেন। ওই জমিতে স্থানীয়দের সহযোগিতায় একটি পাকা মসজিদ, ওযু খানা, দু’টি টয়লেট ও গোসলখানা নির্মাণ করা হয়।
সম্প্রতি জমির মূল্য বেড়ে যাওয়ায় গিয়াস উদ্দিন ওযুখানা, দু’টি টয়লেট ও গোসলখানায় কাঁটা তারের বেড়া দিয়ে দখল করে নেয়। কাঁটা তারের বেড়া দেওয়ায় নামাজ পড়তে আসা মুসুল্লিদের ওযু গোসলসহ প্রাকৃতিক কাজ সারতে পারতেছে না। এসময় জমিদাতা নূর মোহাম্মদের ভাগিনা সেলিম ফকির জমি দখলে বাধা দিলে গিয়াস উদ্দিন ও তার সহযোগীরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে খুন জখমের হুমকি দেয়।
গিয়াস উদ্দিন বলেন, ‘আমি মসজিদের জায়গা দখল করিনি। আমার মালিকানাধীন দুই শতাংশ জমি ৮ বছর ধরে বেদখল ছিল। বেদখল করা জমিতে পিলার পুঁতে কাঁটা তারের বেড়া দিয়ে দখলে নিয়েছি।’
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আকতার হোসেন জানান, মসজিদের জমি দখলের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্তের জন্য একজন উপ-পরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে। দখলের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।